• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৩:১৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় অপহরণের ৩ দিন পর নাবালিকা উদ্ধার, গ্রেফতার ১

১৩ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:২৬:০৮

নওগাঁয় অপহরণের ৩ দিন পর নাবালিকা উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি: ১২ বছরের নাবালিকাকে অপহরণ করে তিন দিন ধরে আটকে রাখার অভিযোগে তুহিন নামের এক অপহরণকারীকে আটক করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

Ad

১২ ফেব্রুয়ারি সোমবার অভিযুক্তকে আটক করেছে মর্মে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান র‌্যাব। আটক তুহিন (১৭) ধামইরহাট উপজেলার চকহারা গ্রামের উজ্জল হোসেনের ছেলে।

Ad
Ad

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম মঙ্গলবাড়ী শহিদ আব্দুল জব্বার বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। ১০ ফেব্রুয়ারি প্রাইভেট পড়তে গিয়ে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে এলাকার লোক মারফত ভিকটিমের বাবা জানতে পারে, ভিকটিমকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পূর্ব হতে ওৎ পেতে থাকা অপহরণকারী তুহিন তার মুখ চেপে ধরে জোরপূর্বক সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা ধামুইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর র‌্যাব-৫ এর আভিযানিক দল অপহরনকারীকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১২ ফেব্রুয়ারি নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার জাহানপুর এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী তুহিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতার অপহরণকারীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর এবং ভিকটিমকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯


Follow Us