• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

১২ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭:২৬

সিলেটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে নিজ বসতবাড়িতে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শওকত আলী (৬০)-কে গ্রেফতার করেছে পুলিশ। ১২ ফেব্রুয়ারি সোমবার গোলাপগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

Ad

এর আগে, ৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা অনুমান ৭টার দিকে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

Ad
Ad

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় ৮ বছর পূর্বে তার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। এরপর থেকে শিশুটির মা অন্যের বাড়িতে কাজ করে ২ ছেলে ও ১ মেয়ে সন্তান নিয়ে কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন। পাশের বাড়ির বাসিন্দা হিসেবে শওকত আলী প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করত।

ঘটনার দিন সকালে ১২ বছরের শিশুকন্যাকে বাড়িতে রেখে তার মা কাজে চলে যান। দিন শেষে সন্ধ্যার পর বাড়িতে ফিরে দেখেন মেয়ে কান্নাকাটি করছে। মেয়েকে কান্নাকাটির কারণ জানতে চাইলে সে জানায়, সন্ধ্যা অনুমান ৭টার দিকে পাশের বাড়ির শওকত আলী বসতঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে চাইলে শওকত মুখে চাপ দিয়ে ধরে এবং বিষয়টি জানাজানি করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরে ভিকটিমের মা ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ বাঘা গ্রামের মৃত মনফর আলীর ছেলে শওকত আলীকে আসামি করে গোলাপগঞ্জ থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার দিনই পুলিশ অভিযান চালিয়ে আসামি শওকত আলীকে গ্রেফতার করে।

মামলার তদন্তের দায়িত্বের থাকা পুলিশ কর্মকর্তা রাজীব কুমার রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনার পর ভিকটিমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তির পর বর্তমানে বাড়িতে পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার আসামি শওকত আলীকে জেলহাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us