• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বিভিন্ন মেডিক্যালে ভর্তির সুযোগ পেলো সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫১ শিক্ষার্থী

১২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৮:৩৫

বিভিন্ন মেডিক্যালে ভর্তির সুযোগ পেলো সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৫১ শিক্ষার্থী

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এ বছর মেডিক্যাল ভর্তি পরীক্ষায় এবারও রেকর্ড করেছে। ১১ ফেব্রুয়ারি রোববার প্রকাশিত ফলাফলে এ পর্যন্ত ৫১ জন বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম। গত বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৫ জন মেডিক্যালে ভর্তির সুযোগ পান।

Ad

এবারে মেডিক্যালে চান্সপ্রাপ্তরা হচ্ছেন, মিম, মৌ (ঢাকা মেডিক্যাল কলেজ), অবন্তী, স্বচ্ছ (শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ), এলিন, তনু, নাঈম (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ), রোজা, তিথি, মাহবুবা, রাইশা (রাজশাহী মেডিক্যাল কলেজ), উর্মি, বর্ষা, মামুন, মুরাদ, নুসরাত জাহান অপি, রিফা, সিন্থি, সাবিরা সুলতানা নুর, মাহফুজা আকতার মিতু, মিথিলা ফারজানা (রংপুর মেডিক্যাল কলেজ), মিতু, তিশা (ময়মনসিংহ মেডিক্যাল কলেজ), সুমাইয়া, অর্থী (শেখ হাসিনা মেডিক্যাল কলেজ), শৈয়লী, আবির (ওসমানী মেডিক্যাল কলেজ), আশা, পীযুষ, সান্তু, রেমি, ইশতিয়াক আহমেদ (দিনাজপুর মেডিক্যাল কলেজ), নেহা (ফরিদপুর মেডিক্যাল কলেজ), অবন্তী (২) (সাতক্ষীরা মেডিক্যাল কলেজ), কাব্য (পাবনা মেডিক্যাল কলেজ), আফিয়া আদিবা (নীলফামারী মেডিক্যাল কলেজ), অনামিকা (কুষ্টিয়া মেডিক্যাল কলেজ), মেরাজ (কক্সবাজার মেডিক্যাল কলেজ), মন্নুজা, সাথী, ইশরাত জাহান (শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ), মোশাব্বির (কুমিল্লা মেডিক্যাল কলেজ), রিফাত (শেখ হাসিনা মেডিক্যাল কলেজ), মারুফা (সাতক্ষীরা মেডিক্যাল কলেজ), সিজু (ফরিদপুর মেডিক্যাল কলেজ), সৃষ্টি (আব্দুল মালেক-মেডিক্যাল কলেজ নোয়াখালী), মো. আরিফ মোহায়মিন (পাবনা মেডিক্যাল কলেজ), নসিবুল হাসান নাঈম (শহীদ এম মুনছুর আলী মেডিক্যাল কলেজ সিরাজগঞ্জ), রিফাত জাহান রিফা (চট্টগ্রাম মেডিক্যাল কলেজ), রিদিতা প্রামানিক (নওঁগা মেডিক্যাল কলেজ) ও সেতু দেবনাথ (চাঁদপুর মেডিক্যাল কলেজ)।

Ad
Ad

একটি সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে দেশের ৪টি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। এদের একটি হচ্ছে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করে নাম দেওয়া হয় সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় এর নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামকরণ করে। কলেজটিতে কেবলমাত্র বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২২৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ পাস করেছে শতভাগ। এর মধ্যে এবারে ৪৮ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

কলেজটির শিক্ষাদান বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজাদ আবুল কালাম বলেন, প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর 
তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছেন শিক্ষার্থীরা। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

তিনি বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৩ সালে ৩৬ জন, ২০২২ সালে ৩৯ জন, ২০২১ সালে ৪০ জন, ২০১৯ সালে ৩৬ জন ও ২০১৮ সালে ৩৮ জন শিক্ষার্থী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us