• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫৭:১৩ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁ প্রেস ক্লাবে কবি রাধিকা চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘বাংলাদেশের আলো-ছায়া’র মোড়ক উন্মোচন

১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৭:৫৩:৫৬

নওগাঁ প্রেস ক্লাবে কবি রাধিকা চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘বাংলাদেশের আলো-ছায়া’র মোড়ক উন্মোচন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় তরুণ কবি রাধিকা চক্রবর্তীর ‘বাংলাদেশের আলো-ছায়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি রোববার বিকাল ৩টায় জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এটি কবির প্রথম কাব্যগ্রন্থ।

Ad

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Ad
Ad

এসময় কবি রাধিকা চক্রবর্তীসহ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল করিম তরফদার, জেলা টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম রায়হান আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, অর্থ সম্পাদক হারুন অর রশিদ চৌধুরী রানা, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতনসহ প্রেস ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মোট ৩৭টি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থটি প্রকাশনায় ছিল ‘নাগরী’। বাংলাদেশের প্রকৃতি, জীবনযাত্রা, রাজনীতি, বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জীবনী ও কার্যক্রম বিষয়গুলো তার কবিতায় স্থান পেয়েছে। কবি এই গ্রন্থ তার বড়ো ভাই গৌতম চক্রবর্তী ও স্বামী অজয় মজুমদারের প্রতি উৎসর্গ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us