• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:৩৯:১৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়িতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

১০ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৯:০৮:৪৭

সরিষাবাড়িতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে সরিষাবাড়িতে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আধুনিক যন্ত্র রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Ad

১০ ফেব্রুয়ারি শনিবার এ উপলক্ষে দুপুরে পৌর এলাকার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় পৌর এলাকার বলারদিয়ার গ্রামের ৭৫ জন কৃষকের মাধ্যমে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপণ কর্মসূচি চালু করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জামালপুর খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us