• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৪৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিংড়ায় সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতাসহ আটক ৫

৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:০১:২২

সিংড়ায় সংঘবদ্ধ চোর চক্রের মূল হোতাসহ আটক ৫

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের মূল হোতা মো. সম্রাট খাঁসহ (২৪) ৫ জনকে আটক করেছে র‌্যাব। ৪ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, মো. হাছান খাঁর ছেলে মূল হোতা সম্রাট খাঁ (২৪), মৃত গোলজার খাঁর ছেলে হাছান খাঁ (৫০), মৃত কালু খাঁর ছেলে মো. জনি খাঁ (২৮), মো. দোলোয়ার খানের ছেলে মো. রিদয় খান (২৫) ও মৃত আক্কাস আলীর ছেলে মো. রানা শেখ (২০)।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি মোবাইল, ২টি সিমকার্ডসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us