• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৪:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার সীমান্তে গোলাগুলি, ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:২৬:৫৩

মিয়ানমার সীমান্তে গোলাগুলি, ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের শূন্যরেখার ওপারে সকাল থেকে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে। গত কয়েকদিন ধরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গোলাগুলির ঘটনায় তুমব্রু এলাকার শূন্য রেখার পাশ্ববর্তী তুমব্রু, ঘুমধুম, বাইশফাড়ি, চাকমা পাড়া, উত্তর পাড়া, ভাজাবনিয়াসহ কয়েকটি পাড়ায় আতঙ্ক বিরাজ করছে। ৪ ফেব্রুয়ারি রোববার সকাল থেকে গোলাগুলির পরিমাণ বেড়ে গেছে আর আতঙ্কে অনেকে নিজ বাড়ি থেকে সরে অন্যত্র চলে যাচ্ছে।

Ad

এদিকে সকালে মিয়ানমার থেকে ছোরা গুলিতে তুমব্রু এলাকার ২ জন বাংলাদেশি আহত হয়। আহতদের মধ্যে এক নারী ও একজন পুরুষ। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার এমএসএফ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

Ad
Ad

সীমান্তের বর্তমান পরিস্থিতিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানান বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। তিনি আরও বলেন, এ ঘটনায় আমরা সীমান্তের কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছি এবং সীমান্ত ঘেষা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।        

ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, একদিন বন্ধ থাকার পর আবারও সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আর সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের  তুমরু এলাকায় এসে পড়ে। এতে আহত হয়েছে ২ বাংলাদেশি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯



Follow Us