• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৩৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ভালুকায় বনভূমি জবরদখল করে বাউন্ডারি করার অভিযোগে আটক ৩

৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০১:২৫:২৬

ভালুকায় বনভূমি জবরদখল করে বাউন্ডারি করার অভিযোগে আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীনে জামিরদিয়া মৌজার ১৩৪ নং দাগে গেজেটভুক্ত বনভূমিতে বাউন্ডারি নির্মাণ করার সময় ৩ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

Ad

২ ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতে তাদেরকে আটক করা হয়।

Ad
Ad

আটক আসামীরা হলো, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার খাসধলাই গ্রামের মো. দানেজ আলীর ছেলে মোঃ ইকরাম আলী (৪২), ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চকরামপুর গ্রামের মোঃ লাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (৩০) ও টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুল মান্নান মো. বাবুল (৫০)।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতে জনৈক আব্দুস সালামের নির্দেশে বাবুল মিয়ার নেতৃত্বে ২০/২৫ জন শ্রমিক ২০ ধারা গেজেটভুক্ত প্রায় ২০ কোটি টাকা মূল্যের দুই একর বনভূমিতে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জবরদখল করার সময় বনিবিভাগ অভিযান পরিচালনা করে। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে নির্মাণ শ্রমিকরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করেন স্থানীয় বনবিভাগ।

হবিরবাড়ী বিট অফিসার মো. আশরাফুল আলম খান বলেন, বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ স্যারের নির্দেশনায় নিয়মিত টহল দেয়ার সময় বনভূমিতে বাউন্ডারি করার সময় আসামিদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালুকা রেঞ্জ অফিসার মো. হারুন উর রশিদ খান বলেন, জামিরদিয়া মৌজার ১৩৪ নং দাগে গেজেটভুক্ত বনভূমিতে বাউন্ডারি নির্মাণ করার সময় তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বন ও বনভূমি রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us