• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

২ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:১৪:৪৬

মতলব উত্তরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে ছোট ভাই শুক্কুর প্রধানের লাঠির আঘাতে বড় ভাই আলমগীর হোসেন প্রধান (৪৮) মারা গেছেন। ২ ফেব্রুয়ারি শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার লুধুয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

Ad

নিহত আলমগীর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়নের আউলিয়া প্রধানীয়া বাড়ির নূর হোসেন প্রধানের বড় ছেলে।

Ad
Ad

নিহতের মেয়ে খালেদা বেগম বলেন, আমার বাবা ঢাকায় একটি মসজিদে ইমামতি করেন। এলাকায় ওয়াজে অংশগ্রহণ করার জন্য গতকাল বৃহস্পতিবার বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন সকালে আমার চাচা বাড়িতে গাছ কাটছিলেন। তখন বাবা গাছ কাটায় বাধা দিলে একপর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে আমার বাবা মাটিতে পড়ে যান।

এলাকার একাধিক ব্যক্তিরা জানান, নিহতের স্ত্রী ও ছেলে মেয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

তারা আরও জানায়, নিহত আলমগীররা ৬ ভাই। সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। তবে অভিযুক্ত শুক্কুর প্রধান এলাকায় উগ্র স্বভাবের লোক হিসেবে পরিচিত এবং সে মাদক সেবন করতো।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. কৌশিক হাওলাদার জানান, সকাল পৌনে এগারোটার দিকে তাকে নিয়ে আসে। তার মাথায় আঘাত লাগায় নাক দিয়ে রক্ত ঝরছিল। মস্তিষ্কের রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us