• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:০৩:৩৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ইপিক গার্মেন্টের অনুষ্ঠানের খাবার খেয়ে ৩০০ শ্রমিক হাসপাতালে

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৭:৪৫:২৩

সিদ্ধিরগঞ্জে ইপিক গার্মেন্টের অনুষ্ঠানের খাবার খেয়ে ৩০০ শ্রমিক হাসপাতালে

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টের বার্ষিক অনুষ্ঠানের খাবার খেয়ে অন্তত ৩০০ শ্রমিক ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Ad

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে অসুস্থ শ্রমিকদের সিদ্ধিরগঞ্জের আলিফ হাসপাতাল এবং  নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, সাইনবোর্ড প্রোঅ্যাকটিভ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Ad
Ad

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মসিউদ্দিন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ইপিক গার্মেন্টসের বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানে দুপুরের খাবারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যার পরে শ্রমিকরা অসুস্থ হতে থাকে। পরে তাদের কয়েকজনকে বেপজা হসপিটালে পাঠানো হয়। বাকিদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ বলেন, আমাদের এখানে ২৫ জনের মতো অসুস্থ শ্রমিককে ভর্তি করা হয়েছে।

ইপিক গার্মেন্টসের এক ইলেকট্রিশিয়ান কর্মকর্তা মো. বাদল জানান, গার্মেন্টসের প্রায় ৩০০ শ্রমিক ও তাদের সাথে আসা পরিবারের লোকজন দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের সিদ্ধিরগঞ্জের আলিফ হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল, ৩০০ শয্যা হাসপাতাল এবং প্রোএকটিভ হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us