• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নিয়োগে অনিয়মের অভিযোগে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি গঠন

১ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৪:৪২:৪০

নিয়োগে অনিয়মের অভিযোগে পবিপ্রবিতে ইউজিসির তদন্ত কমিটি গঠন

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অনুমোদন ছাড়া নিয়োগ, বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ভঙ্গ করে নিয়োগ, পদবিহীন নিয়োগ, সংশ্লিষ্ট পদে আবেদন না করেও নিয়োগসহ নানাবিধ অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Ad

জানা গেছে, ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে সর্বমোট ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

Ad
Ad

মূলত, বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ছেলেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়াসহ নানাবিধ অভিযোগ ওঠে। এরপর শিক্ষক সমিতি গত বছরের ২৭ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় লিখিতভাবে অভিযোগ করেন। মাউশি থেকে সেই অভিযোগের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেয়া হলে এ বছরের ২৮ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।

জানতে চাইলে ইউজিসি সচিব এবং তদন্ত কমিটির আহবায়ক ড. ফেরদৌস জামান জানান, আমাকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে। এর তদন্ত কাজ দ্রুত শেষ করা হবে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us