• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বেতাগীতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন

৩১ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৫০:১৬

বেতাগীতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগীতে দুই দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শেষ দিন বিভিন্ন কেটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

Ad

৩০ জানুয়ারি মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মেলাটি বিকেল ৫টার দিকে এ মেলা সম্পন্ন হয়েছে।

Ad
Ad

‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এ মেলা আয়োজন করা হয়। আয়োজিত মেলাটির পৃষ্ঠপোষকতা করেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

এবারে মেলার মূল আকর্ষণ ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। মেলায় প্রথম স্থান অর্জন করেন বেতাগী সাইন্স সোইটি। এবারের আয়োজনে উপজেলার  বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২০টি স্টল অংশ গ্রহণ করেন।

বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপূল সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মাসুদুর রহমান, বেতাগী প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম মন্টুসহ অন্যান্যরা।

এর আগে সোমবার মেলার উদ্বোধন করেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম,  মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম ফারুক, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us