• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৮:৪৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুড়িগ্রামে অটোরিকশার জন্য চালককে খুন

৩১ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৪২:১৬

কুড়িগ্রামে অটোরিকশার জন্য চালককে খুন

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় এনামুল হক (৬০) নামের এক অটোরিকশা চালককে হত্যার ঘটনা ঘটেছে।

Ad

৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রৌমারী টু ঢাকা মহাসড়কের পাশে বোরো ধানের জমি থেকে এনামুল হকের মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত ব্যক্তি কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের স্লুইস গেট নামক এলাকার রৌমারী ইউনিয়নের ইছাকুড়ি গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে এনামুল হক।

স্থানীয় মুকুল হোসেন (৪৮), দুলাল হোসেন (২৫) ও আসমত আলী (৪৫) বলেন, সকালে জমিতে ধান রোপণ করতে গিয়ে তাকে জমিতে পড়ে থাকতে দেখে রাজীবপুর উপজেলা  ফায়ার সার্ভিসে জানাই। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে রাজীবপুর উপজেলা কমপ্লেক্সে  নিয়ে যায়।

রাজীবপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আবু হানিফের সাথে কথা হলে তিনি বলেন, আমরা একজন ব্যক্তির অজ্ঞান অবস্থায় পরে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে স্লুইস গেট বাজারে এলাকাবাসীর কাছ থেকে সেই ব্যক্তিকে নিয়ে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত এনামুল হকের ছোট ভাই মিজানুর রহমান জানান, প্রতিদিন সকাল ৮টার সময় ভাই অটো নিয়ে বের হয়। প্রতিদিনের মতো সেদিনও সকাল ৮টায় তিনি অটো নিয়ে বের হয়েছিলেন। পরে সারা দিন-রাত বারীতে না ফেরায় তাকে খুঁজতে বের হই আমি ও আরো কয়েক জন অটো চালক। খুঁজতে খুঁজতে শুনি রাজীবপুরে একজন অজ্ঞাত ব্যক্তির মরদেগহ উদ্ধার করা হয়েছে। এটা শুনে দ্রুত হাসপাতালে এসে দেখি আমার ভাইকে ছিনতাইকারীরা হত্যা করে অটোটা ছিনতাই করে নিয়ে গেছে।

মেডিকেল অফিসার ডা. ফাহমিদা বলেন, রাজীবপুর ফায়ার সার্ভিস মৃত অবস্থায় একজনকে আমাদের এখানে নিয়ে আসেন। মৃত ব্যক্তির শরীরে কাদা-পানি মাখা ছিল।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, প্রথমে একটি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে স্থানীয় সাংবাদিকদের প্রচারের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ছিনতাইকারীরা অটোটিকে চুরি বা ছিনতাই করার নিমিত্তেই তাকে কোনো কিছু খাওয়ানোর পরে অজ্ঞান হলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতে পারে।

তিনি আরও জানান, রাজীবপুর থানায় অজ্ঞাত ব্যক্তির নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম (মর্গে)  প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের রাজীবপুর থানা পুলিশ এ রহস্য উদঘাটনের চেষ্টা করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us