• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ইটনায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

৩০ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩৪:৪৬

ইটনায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ইটনায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. দারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, দফতরর সম্পাদক আবুল কালাম আজাদসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবার পরও একটি মহল বিভিন্ন দেশে গুজব রটাচ্ছে। যারা এই দেশের ভালো চায় না, তারাই আওয়ামী লীগের সমালোচনা করে। দেশের এত এত উন্নয়ন তাদের চোখে পড়ছে না।

তিনি আরও বলেন, নির্বাচন শেষ, তার মানে এই না আমাদের বসে থাকতে হবে। আমাদের কে চোখ কান খোলা রাখতে হবে। কেউ এই দেশের মানুষের শান্তি নষ্ট করতে আসলে, কোন ছাড় দেওয়া হবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us