• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৬:০০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নলছিটির দপদপিয়া কলেজের ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি

৩০ জানুয়ারী ২০২৪ দুপুর ০২:২৯:৫৪

নলছিটির দপদপিয়া কলেজের ল্যাব থেকে ১৬টি ল্যাপটপ চুরি

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ থেকে ১৬টি ল্যাপটপ চুরি হয়েছে।

Ad

২৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ইউনিয়নের বুড়ির হাট এলাকায় অবস্থিত ওই কলেজে এ ঘটনা ঘটে।

Ad
Ad

৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনের বারান্দার গেটের গ্রিলের হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কলেজের সিসি ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করে কলেজের দ্বিতীয় তলার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবের হ্যাজবোল্ড ভেঙে ল্যাবে থাকা ১৬টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোরচক্র। মঙ্গলবার সকালে কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে পুলিশকে খবর দেয়।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্বপন কুমারকে একাধিকবার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নলছিটি থানার ওসি মো.মুরাদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলাম  বলেন, চুরির ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। অভিযোগ দিলে পুলিশ ব্যবস্থা নিবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us