• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৩:১৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি তিতাস, সম্পাদক এহসান

২৯ জানুয়ারী ২০২৪ সকাল ১০:১১:৩৮

প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি তিতাস, সম্পাদক এহসান

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির মধ্যনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

Ad

মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিতাস রায়কে সভাপতি, বাকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিমুল এহসানকে সাধারণ সম্পাদক ও খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্রাট মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Ad
Ad

২৮ জানুয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জের পৌর বিপনীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে জেলা শাখার সভাপতি মোহাম্মদ হারুন রশিদ ও সাধারণ সম্পাদক প্রণব দাসের যৌথ স্বাক্ষরে ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

মধ্যনগর উপজেলার সহকারী শিক্ষক সমিতির কমিটি অনুমোদন দেওয়ায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us