• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৮:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

২৮ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:২৫:২৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু শূন্য রেখায় আবারও গোলাগুলির খবর পাওয়া গেছে। এক সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলি হচ্ছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

Ad

এ গোলাগুলির ঘটনায় হতাহত না হলেও আতঙ্কে রয়েছে সীমান্তে বসবাসকারী স্থানীয় বাসিন্দাসহ আশ্রিত রোহিঙ্গারা। তবে কী কারণে এ গোলাগুলির ঘটনা হচ্ছে তা এখনো জানা যায়নি। এদিকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তে ব্যাপক গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে তুমব্রু সীমান্তের অনেক বাসিন্দা নিরাপদে সরে গেছেন বলেও গেছে।

Ad
Ad

তুমব্রু সীমান্তের স্থায়ী বাসিন্দা রূপলা ধর বলেন, গত কিছু দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি হচ্ছে, আমরা যারা স্থায়ী বাসিন্দা আছি সবাই খুব আতঙ্কে আছি। তিনি আরও বলেন, সীমান্তে বসবাসকারী অনেকেই ভয়ে নিরাপদে চলে গেছে।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, বেশ কিছু দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলি হচ্ছে। ২৭ জানুয়ারি শনিবার সারারাত গোলাগুলি হয়েছে। তবে আজ সকাল থেকে গোলাগুলির শব্দ শোনা যায়নি। আমরা যারা এপারে বসবাস করছি সবাই আতঙ্কে আছি। কখন কী হয় জানি না। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য স্থানীয় জনগণকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us