• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:০৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরে বিএনপির কালো পতাকা মিছিল

২৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:৩২:১৯

রংপুরে বিএনপির কালো পতাকা মিছিল

রংপুর ব্যুরো: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার বন্দিদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলসহ ১ দফা দাবিতে রংপুরে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

Ad

২৭ জানুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কালো পতাকা মিছিলাটি বের হয়।

Ad
Ad

জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মিছিলটি নগরীর ওয়াল্টন মোড় হয়ে প্রেসক্লাব চত্বর থেকে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এসময় তিনি ৭ জানুয়ারির নির্বাচন বাতিল করে জাতিসংঘের মাধ্যমে নতুন নির্বাচনের ঘোষণার দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আফছার আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

মিছিলে রংপুর মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন থানা-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us