• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৬:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: খাদ্যমন্ত্রী

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ১০:৫২:২৪

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন এতটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, যা বর্তমানে বিশ্বব্যাপী প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Ad

২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় রাজশাহীতে একটি হোটেলে ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী কর্তৃক ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। ১৯৭১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও তাঁর সরকারের কূটনৈতিক-মানবিক সহায়তা, ভারতের সকল নাগরিকের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশ শ্রদ্ধার সাথে স্মরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রশংসনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি উভয়দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে শক্তিশালী করবে।

তিনি আরও বলেন, দুই দেশের উন্নয়ন-নিরাপত্তায় অপরিহার্য অনুষঙ্গ হিসেবে ভারত -বাংলাদেশ পারস্পরিক আস্থা-শ্রদ্ধা-সম্মান ও ভালোবাসা ভবিষ্যতে আরও গভীর হবে।

ভারতীয় সহকারী হাইকমিশনার রাজশাহী মনোজ কুমার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ , প্রশাসনের কর্মকতাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমের প্রতিনিধিগণ অংশ নেন।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us