• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৭:২৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংসদ সদস্যের শুভেচ্ছা বিনিময়

২৫ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৪২:১৪

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংসদ সদস্যের শুভেচ্ছা বিনিময়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সাথে নবনির্বাচিত সংসদ সদস্যের শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

Ad
Ad

বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, গোপালপুরের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, চান্দাইয়ের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান জিন্নাহর সহধর্মিণী শাহনাজ পারভীন, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হকসহ উপজেলার শতাধীক বীর মুক্তিযোদ্ধা ও নিহত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যবৃন্দ।

এ সময় প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকলের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us