• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আমি সব সময় আপনাদের পাশে আছি: এমপি শাওন

২৩ জানুয়ারী ২০২৪ রাত ০৮:২২:২৯

আমি সব সময় আপনাদের পাশে আছি: এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (তজুমদ্দিন এবং লালমোহন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার নির্দেশে আমি এবং আমার পরিবার বিগত দিনে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ।

Ad

২৩ জানুয়ারি মঙ্গলবার বিকালে তজুমদ্দিনে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

Ad
Ad

এসময় উপজেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক সংগঠন ইয়ুথ ভোলার সহযোগিতায় প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এমপি শাওন বলেন, আমার নির্বাচনী এলাকা লালমোহন-তজুমদ্দিনের কোনো মানুষ যেনো এই শীতে কষ্ট করতে না হয়, সেই লক্ষ্যে আমার সন্তান আপনাদের জন্য এসব শীতবস্ত্র উপহার হিসেবে পাঠিয়েছে।

তজুমদ্দিন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহিমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহীদুল্ল্যাহ কিরণ, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মাস্টার, আওয়ামী লীগ নেতা কবির পন্ডিতসহ আরও অনেকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us