• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:০৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ

২৩ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:৪৫:৪৫

কুমিল্লায় ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় অভিযান চালিয়ে ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্সবিহীন কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আরও ২ প্রতিষ্ঠানকে দুটি করে সংশোধনের জন্য সতর্ক করেছে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তারা।

Ad

২১ জানুয়ারি রবিবার কুমিল্লা সদর উপজেলার মোট ১১টি প্রতিষ্ঠান পরিদর্শন করে জেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক টিম। এ সময় পরীক্ষা-নিরীক্ষা ও কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া ৭টি প্রতিষ্ঠান হলো, সদর উপজেলার আমতলী এলাকার মডার্ন ডায়গনস্টিক, ঝাগুরঝুলির গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্র, কুচাইতলী সিটিস্ক্যান ও মেডিকেল সার্ভিস, শাসনগাছা এলাকার মেডিস্ক্যান ডিজিটাল ডায়গনস্টিক এবং বারপাড়া এলাকার এলেমজান মেডিক্যাল সেন্টার ও ডক্টরস কেয়ার হাসপাতাল।

Ad
Ad

অভিযানে গিয়ে আসাদ আলট্রাসনোগ্রাফি ও আফিয়া মেডিকেল হল ফিজিওথেরাপি নামে দুটি প্রতিষ্ঠান তালাবন্ধ পায় পরিদর্শক দল। এছাড়া আরও ২ টি প্রতিষ্ঠানকে দ্রুত ত্রুটি সংশোধন করার জন্য সতর্ক করা হয়েছে।

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান জানান, বন্ধের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো আবেদন করে লাইসেন্স হাতে না পেয়েই কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া তারা অনেক অননুমোদিত পরীক্ষা কার্যক্রম চালানোসহ নানান অনিয়ম করে আসছিলো বলেও জানান তিনি। তাই ৭ প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্সের শর্তপূরণ না করা পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

পরিদর্শক টিমের সদস্য কুমিল্লা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ সাহা শুভ জানান, রোগীদের পাশাপাশি চিকিৎসকদেরও উচিত কোন ক্লিনিক বা ডায়গনস্টিক সেন্টারে কার্যক্রম পরিচালনার আগে সেটি বৈধ কি না তা জেনে নেয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us