• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৬:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২২ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:১৭:০৯

মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৩৮ কেজি গাঁজাসহ ফারুক মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২০ জানুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াছনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

Ad

আটক ফারুক মিয়া শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গোয়াছনগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৮ কেজি গাঁজাসহ ফারুক মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

আকটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ২১ জানুয়ারি রোববার দুপুরে তাকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us