• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:৫৪:১০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু

১৮ জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:২৭:৫৭

ভৈরবে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। 

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার গজারিয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিলু মিয়া (৫৫) গজারিয়া নামাপাড়া মুন্সিবাড়ির মৃত নুরুল হকের ছেলে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সকালে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সমঝোতার জন্য শালিসে বসে এলাকাবাসী। শালিস চলাকালে তর্কাতর্কির এক পর্যায়ে ছোট ভাই স্বপন মিয়া ও তার শ্বশুরবাড়ির লোকজন লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন বড় ভাই লিলু মিয়া।

পরে স্বজনরা আহত লিলু মিয়াকে ভৈরব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লিলু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে ভৈরব থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২





Follow Us