• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় হাজারও পরিবারের মাঝে তৃতীয় লিঙ্গের সাগরিকার শীতবস্ত্র বিতরণ

১৮ জানুয়ারী ২০২৪ দুপুর ১২:৩৪:০৮

পীরগাছায় হাজারও পরিবারের মাঝে তৃতীয় লিঙ্গের সাগরিকার শীতবস্ত্র বিতরণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: কনকনে ও হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। এমন সময়ে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন রংপুরের পীরগাছা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তৃতীয় লিঙ্গের সাগরিকা।

Ad

১৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার ছাওলা ইউনিয়নের আদম বাজার ও নিজতাজ এলাকায় হাজার হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। নতুন বছরের শুরুতেই কম্বল পেয়ে হাসি ফুটেছে অসহায় শীতার্ত মানুষের মুখে।

Ad
Ad

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তৃতীয় লিঙ্গের সাগরিকা বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে আগামীতে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।

শীতবস্ত্র বিতরণকালে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনগণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us