• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:১৪:০৫ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

দুমকীতে ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার

১৭ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:১৫:২৭

দুমকীতে ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করেছে থানা পুলিশ।

১৬ জানুয়ারি মঙ্গলবার উপজেলার চরগরবদী ফেরিঘাট থেকে ট্রাকে (ঢাকা মেট্র ঠ ১১- ৪৫৩০) বোঝাই ৬টি গরু আটক করা হয়। ১৭ জানুয়ারি বুধবার গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লেবুখালী পাগলার মোড় এলাকার পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশের অভিযান চলাকালীন সময়ে একটি গরু বোঝাই ট্রাককে পুলিশের সন্দেহ হলে থামানোর জন্য বলেন। তাৎক্ষণিক পুলিশ দেখে ড্রাইভার দ্রুত ট্রাক নিয়ে উল্টো পথে পালানোর চেষ্টা করে চোর চক্র। এক পর্যায়ে পাগলার মোড় হয়ে ট্রাকটি দুমকী বাউফল মহাসড়কে ঠুকে যান। সাথে সাথে পুলিশ ট্রাকটিকে ধাওয়া করলে পথিমধ্যে চরগরবদী ফেরীঘাট এলাকায় গরুসহ ট্রাক ফেলে রেখে ড্রাইভার ও চোর চক্র পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকসহ ৬টি চোরাই গরু উদ্ধার করে থানায় নিয়ে যান।

Ad

দুমকী থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, ট্রাকটি মূলত পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। পথি মধ্যে পুলিশ দেখে দুমকীর রাস্তায় ট্রাক গরু ফেলে রেখে ড্রাইভারসহ চোর চক্র পালিয়ে যায়। আমরা গরুসহ ট্রাকটিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করেছি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি
ইরান থেকে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি
২১ মার্চ ২০২৬ সকাল ১১:২০:১৪




ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:১৫:২৪


জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:০৩:৩৩



Follow Us