• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি, আটক ৩

১৬ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:২৮:২৮

কুমিল্লায় পরিবহনে চাঁদাবাজি, আটক ৩

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর চকবাজার এলাকা থেকে পরিবহনে চাঁদাবাজির সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

Ad

আটকরা হলো, কুমিল্লা সদরের পূর্ব চান্দপুর এলাকার মৃত ছালেক মিয়ার ছেলে মো. হোসেন (৪৬), গোবিন্দপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে মো. সবুজ (২৫) ও সদর দক্ষিণ উপজেলার ধনাজোড় এলাকার মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মো. মোতাহের হোসেন (৪৫)।

Ad
Ad

১৫ জানুয়ারি সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান।

পুলিশ জানায়, নগরীর চকবাজার থেকে তেলিকোনাগামী সড়কের উপর অবস্থান করে কিছু লোক যাত্রীবাহী বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করছে। তারা চালকদেরকে হত্যার ভয়ভীতি দেখিয়ে যানবাহনের গতিরোধ করে অবৈধ রশিদের মাধ্যমে চাঁদা আদায় করছে। এমন অভিযোগে রোববার রাতে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (এসআই) নাজমুল শাকিব ঘটনাস্থলে যায়। এসময় চকবাজার তেরীপট্টি এলাকায় সড়কের উপর থেকে চাঁদা আদায়ে নিয়োজিত থাকা তিনজনকে আটক করে পুলিশ।

আটকদের কাছ থেকে ১ হাজার ৯৬০ টাকাসহ চাঁদা আদায়ের বিভিন্ন ভুয়া রশিদ বই জব্দ করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us