• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:২৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৪ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:৩২:২১

টাঙ্গাইলে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Ad

১৪ জানুয়ারি রোবাবর ভোরে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের শেখ হাসিনা সেতুর উপর এ দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল আহমেদ (১৯) ও একই উপজেলার পারপাই গ্রামের আদম আলীর ছেলে মো. মাসুম আলী (১৯)। তারা দু’জনই সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে সাটুরিয়া থেকে নাগরপুর আসার পথে আটা ভর্তি একটি ট্রাক কেদারপুর শেখ হাসিনা ব্রিজের উপর এলে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হয়।

ট্রাকটি পুলিশ আটক করলেও পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার।

ঘটনস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us