• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

১০ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:৫০:৫৮

দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টা দি‌কে মহাসড়কের হাসানপুর কলেজের সামনে এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শাফিন (১৮) আহত হয়েছেন।

Ad

নিহত মীম (১৭) হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত মীম তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। আহত শাফিনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad

এদিকে দুর্ঘটনার পর পরই ফুটওভার ব্রিজের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে। দুই ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় দিকে শত শত যানবাহন আটকা পড়ে।

প্রত্যক্ষদর্শী কলেজের আরেক শিক্ষার্থী ইউসুফ জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাফিনের মোটরসাইকেটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক সোলাইমান বলেন, দুপুর সোয়া ১টায় টিফিনের সময় সড়কের দক্ষিণ পাশ থেকে নাস্তা খেয়ে আসার সময় দুর্ঘটনায় মারা যায় মীম।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরফাতুল আলম বলেন, দুর্ঘটনা এবং সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us