• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৮:১৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর

৪ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪:১৬

সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে ভাংচুর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদের ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।  

Ad

৩ জানুয়ারি বুধবার মধ্যরাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

এ ঘটনায় ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোর্শেদ আলম, আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকসহ ১৬ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র প্রার্থী।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দারপাড়া বাজারে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ ট্রাক প্রতীকের নির্বাচন পরিচালনার অফিস থেকে ট্রাকের সমর্থকরা নিয়মিত নিবার্চনী প্রচার-প্রচারণার কাজ চালিয়ে আসছে। বুধবার রাত ৯ টার দিকে নির্বাচনি কার্যক্রম শেষ করে বাড়ি চলে যায়। পরে বৃহস্পতিবার সকালে অফিসে এসে ভাঙ্গা চেয়ার, ও আগুন দেয়া পোস্টার দেখতে পায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুশফিকুর রহমান বলেন, ট্রাক প্রতীকের অফিসে ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার সকালে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us