• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৪:৪৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বিরোধী দলের নেতারা দেশের উন্নয়ন চোখে দেখতে পান না: হাবিবুন নাহার

৩ জানুয়ারী ২০২৪ সকাল ১১:১৫:১২

বিরোধী দলের নেতারা দেশের উন্নয়ন চোখে দেখতে পান না: হাবিবুন নাহার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের আওয়ামী লীগ প্রার্থী উপ-মন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, বিরোধী দলের নেতারা দেশের উন্নয়ন চোখে দেখতে পান না। দেশে যত উন্নয়ন হয়েছে তার সবকিছুই শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের অবদান।

Ad

২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে মোংলা হ্যালিপ্যাড মাঠে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বাগেরহাট-৩ আসনের  নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দেশের সর্বদক্ষিণের সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সহজ যোগাযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের সড়ক উন্নয়ন, ব্রিজ, কালভার্ট, ঘূর্ণিঝড় মোকাবেলায় সাইক্লোন সেন্টার, বিদ্যালয় ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ, মডেল মসজিদ নির্মাণসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, দেশে হয়তো আরও অনেক প্রধানমন্ত্রী আসবে ও যাবে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মতো সাহসী এবং উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখা প্রধানমন্ত্রীকে একবার হারালে আর পাওয়া যাবে না।

মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মাঠ কানায় কানায় পূর্ণ করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

এ সময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, অ্যাড এ.কে আজাদ টিপু, দফতর সম্পাদক অম্বরিশ রায়, প্রচার সম্পাদক নাজমুল কবির ঝিলাম, অর্থ সম্পাদক আলহাজ আব্দুল বাকী তালুকদার প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪






Follow Us