• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১০:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

১ জানুয়ারী ২০২৪ সকাল ০৮:০৮:২৭

হবিগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে দু’টি ইজিবাইকের ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেে।

Ad

৩১ ডিসেম্বর রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ধল পয়েন্টে এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহত ও স্থানীয়রা জানান, সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বন্দর আলী এবং ধল গ্রামের জসিম মিয়ার দু’টি ইজিবাইকের মধ্যে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে তারা একে অপরের উপর চড়াও হন। এ খবর তাদের গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষ নিয়ে দু’টি গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ভাটপাড়া গ্রামের পক্ষ নিয়ে বামকান্দি গ্রামের লোকজনও সংঘর্ষে যোগ দেয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়। আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, কী নিয়ে সংঘর্ষ হয়েছে তা জানার চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে কোনো রাবার বুলেট বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us