• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:১৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২৪ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৯:২১

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে ফেরি পারাপারের জন্য ঘাটে আসা যানবাহনগুলোকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে নদী পারাপারের জন্য আসা যাত্রী এবং যানবাহন শ্রমিকদের।

Ad

২৪ ডিসেম্বর রোববার  সকাল সাড়ে ৬টায় বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার মো. আবু আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ১১টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথগুলো দৃষ্টি সীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত ১১টার পর থেকে আরিচা-কাজিরহাট এবং রাত ৩টার পর পাটুরিয়া-দৌলতদিয় নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেন।

এ সময় আরিচা-কাজিরহাট নৌ-রুটের যমুনার মাঝ নদীতে ফেরি সুফিয়া এবং রুহুল আমিন নোঙর করে রয়েছে। একই কারণে রো-রো ফেরি বরকত ও মাধবীলতা যাত্রী ও যানবাহন বোঝাই করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মার মাঝ নদীতে নোঙর করে আছে। বাকী ফেরিগুলো দুই পাড়ে নোঙ্গর করে রয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার মো. আবু আব্দুল্লাহ বলেন, ঘন কুয়াশার কারণে নৌপথ দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করবে বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯


Follow Us