• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৩৪:০৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

২৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৫৩:১৬

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুরে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

Ad

২৩ ডিসেম্বর শনিবার সকাল ৯টার দিকে কুয়াশা কমে গেলে শুরু হয় ফেরি চলাচল। এর আগে ২২ ডিসেম্বর শুক্রবার রাত ৩টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

Ad
Ad

ফেরি চলাচল স্বাভাবিকের বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এসময় পদ্মা নদীর শরীয়তপুর-লক্ষ্মীরচর চ্যানেলে কস্তুরী ও কামিনী নামের দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছিলো।

পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে শনিবার সকাল ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয় বলেও জানান এ কর্মকর্তা।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us