• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:১০:১১ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

রেলপথে নাশকতা ঠেকাতে সিলেট রেলস্টেশনে র‌্যাবের নজরদারি জোরদার

২৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:৫৮:৫৩

রেলপথে নাশকতা ঠেকাতে সিলেট রেলস্টেশনে র‌্যাবের নজরদারি জোরদার

সিলেট প্রতিনিধি: সিলেটে ট্রেন যাত্রীদের জানমাল রক্ষা, রেলপথে নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তায় নজরদারি জোরদার করেছে র‌্যাব-৯ সিলেট। ২২ ডিসেম্বর শুক্রবার রাতে র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক সিলেট রেলওয়ে স্টেশনে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তিনি রেলপথে নাশকতা রোধে র‌্যাব-৯ এর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

র‌্যাব-৯ এর অধিনায়ক মোমিনুল হক বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে রেললাইন কেটে ফেলাসহ ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ট্রেনের নাশকতা রোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৯ এর আওতাধীন এলাকা সিলেটসহ সিলেট বিভাগের অন্যান্য জেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া রেলস্টেশনগুলোতে নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। 

Ad
Ad

তিনি বলেন, নাশকতাকারী ও দুষ্কৃতিকারীরা যেন কোন দাহ্য পদার্থ, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য কিংবা অবৈধ মালামাল (মাদক, আগ্নেয়াস্ত্র) ইত্যাদি বহন করতে না পারে সেজন্য র‌্যাব-৯ এর আওতাধীন স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিভিন্ন সময় ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ট্রেনের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেল স্টেশন এবং বিভিন্ন ট্রেনে র‌্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক বিভিন্ন সময় সুইপিং কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

Ad

যে কোন ধরনের নাশকতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে র‌্যাব-৯ কর্তৃক সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে সমন্বয় ও তথ্য আদান প্রদানের মাধ্যমে ট্রেন যাত্রার নিরাপত্তা নিশ্চিতে র‌্যাব-৯ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি জানান, ট্রেনের যাত্রীদের জানমালের নিরাপত্তা ও রেললাইনের নাশকতা রোধে র‌্যাব-৯ কর্তৃক উক্ত নিরাপত্তা জোরদারকরণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও যে কোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে র‌্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে র‌্যাব-৯ বদ্ধপরিকর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
২৪ মার্চ ২০২৬ সকাল ১০:৩১:৫২




Follow Us