• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

২৩ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৪৭:৫১

তালতলীতে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনার তালতলীতে নৌকা মার্কাকে বিজয়ী করতে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার সময় তালতলী ছালেহিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসার হল রুমে জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে মালিপাড়া ২নং ওর্য়াড আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মিরাজ জোমাদ্দারের উদ্যোগে এবং মো. খালেদ মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবীউল কবির জোমাদ্দার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চু, মালিপাড়া ২নং ওর্য়াডের ইউপি সদস্য মাও. মো. আনোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথি মো. রেজবীউল কবির জোমাদ্দার বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২নং ওর্য়াড আওয়ামী লীগের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বরগুনা-১ আসনের নৌকার প্রার্থীকে জয়ী করে আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে এবং তার জন্য এখনই কাজ করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us