• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৫:০৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কাজিপুরে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

১৯ ডিসেম্বর ২০২৩ রাত ০৯:০৬:০৩

কাজিপুরে ঘরের উপর গাছ পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাড়ির আঙ্গিনার গাছ কাটার সময় ঘরের উপর গাছ পড়ে বিছানায় শুয়ে থাকা শামসু খা (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার শুভগাছা ইউনিয়নের বীর শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

মৃত শামসু খা টাঙ্গাইলের ভুঞাপুর থানার রামাইলচর এলাকার বাসিন্দা।

গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন এশিয়ান টিভি অনলাইনকে জানান, সাত দিন আগে শামসু তার মেয়ের বাড়ি বীর শুভগাছাতে বেড়াতে আসেন। অসুস্থ থাকায় দুপুরে বিছানায় শুয়ে বিশ্রাম করছিলেন তিনি।

এসময় পাশের বাড়িতে গাছ কাটতে গিয়ে দিক হারিয়ে সাইফুলের ভাড়া বাড়ির টিনের চালে গাছটি পড়ে। এসময় ঘরের বিছানায় শুয়ে থাকা ওই বৃদ্ধের মৃত্যু হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us