• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:৫৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ধনবাড়িতে কূপ খনন করতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

১৮ ডিসেম্বর ২০২৩ সকাল ১১:১৪:১৩

ধনবাড়িতে কূপ খনন করতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়িতে চুক্তিভিত্তিক সেপটিক ট্যাংকের কূপ খনন করতে গিয়ে মাটি চাপা পড়ে সঞ্জিত পাল (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

Ad

১৭ ডিসেম্বর রোববার বিকেলে পৌর শহরের আসিয়া হাসান মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সঞ্জিত পাল ধনবাড়ি উপজেলার যদুনাথ পুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পালপাড়ার চন্ডি পালের ছেলে।  

স্থানীয়রা জানান, ধনবাড়ি পৌরসভার আসিয়া হাসান মহিলা কলেজ এলাকার বাসিন্দা আইয়ুব আলীর বাসার সেপটিক ট্যাংকের কূপ খননের চুক্তিভিত্তিক কাজ করছিলেন সঞ্জিত পাল ও অপর এক শ্রমিক। একপর্যায়ে মাটি চাপা পড়েন সঞ্জিত পাল। এ সময় অপর শ্রমিক চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাকে দ্রুত উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us