• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৯:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:১৮:৩৫

মাগুরায় গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

মাগুরা প্রতিনিধি: মাগুরায় গরু চোর সন্দেহে কাজল মুন্সি (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

Ad

১৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে  উপজেলার শেখপাড়ার ছোনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত কাজল মুন্সী সদর উপজেলার  আজমপুর গ্রামের রোকমান মুন্সির ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে  উপজেলা শেখপাড়া গ্রাম থেকে গরু চোর সন্দেহে কাজল মুন্সি (৩৫) নামের এক যুবককে স্থানীয় জনতা ধাওয়া করে। দৌড়ে পালানোর এক পর্যায়ে ছোনপুর এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণ তাকে ধরে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে।

আহত অবস্থায় স্থানীয় মেম্বার এবং গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর  হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us