• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৪:৪৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সেন্টমার্টিন যাওয়ার পথে ডুবোচরে আটকেপড়া পর্যটকদের উদ্ধার

১১ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৬:৩৯

সেন্টমার্টিন যাওয়ার পথে ডুবোচরে আটকেপড়া পর্যটকদের উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন যাওয়ার পথে এম ভি গ্রিন লাইন-১ নামের পর্যটকবাহী জাহাজটি সেন্টমার্টিনের ৪ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে আটকে যায়।

Ad

আটকেপড়া জাহাজ থেকে পর্যটকরা সেন্টমার্টিনের কোস্টগার্ড স্টেশনের সঙ্গে যোগাযোগ করলে তৎক্ষণাত কোস্ট গার্ডের সেন্টমার্টিন ও টেকনাফ স্টেশন থেকে একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যটকদের উদ্ধার করে। পরে তাদের নিরাপদে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছে দেওয়া হয়।

Ad
Ad

জানা গেছে, ওই জাহাজটি ৪৪ জন পর্যটক নিয়ে ১০ ডিসেম্বর রোববার সকালে দমদমিয়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

১০ ডিসেম্বর রোববার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সেন্টমার্টিন নোঙ্গরে অবস্থানরত কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামানে চিকিৎসা সেবা দেয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us