• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:২৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১০ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৩১:১৬

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে  তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন এই নৌ-পথে  চলাচলরত যাত্রী ও যানবাহনের শ্রমিকরা।

Ad

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায, ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা থেকেই  পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা- কাজিরহাট নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১০টার পর থেকে কুয়াশার মাত্রা বাড়তে থাকে। রাত ১২ দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে  চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টে কিছুই দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনা এড়াতে এ দুইটি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে উভয় ঘাট এলাকায় যানবাহন আটকে পড়তে শুরু করে। দুটি নৌ-রুটে ২ শতাধিক  যানবাহন আটকে রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহনের শ্রমিক, যাত্রী ও ব্যবসায়ীরা।

Ad
Ad

ট্রাক চালক মো. শহীদ জানান, ‘রাত ২টার সময় ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে এসেছি। এখনো তিন নম্বর ঘাটে অপেক্ষা করছি। কুয়াশার কারণে নদী পার হতে পারিনি। তীব্র শীতের মধ্যে ঘাট এলাকায় অপেক্ষা করছি।’

বাস চালক মোহাম্মদ ফারুক হোসেন জানান, ‘রাত ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাটে এসেছি। আমার গাড়িতে অনেক যাত্রীসহ শিশুরাও রয়েছে। তীব্র শীতে তারা কষ্ট পাচ্ছে। এখানে খাওয়া-দাওয়াসহ অনেক সমস্যা রয়েছে।’

যাত্রী মো, আব্দুল খালেক জানান, ‘রাত ২টার সময় ফেরিঘাটে এসেছি। ফ্যামিলিকে নিয়ে এসে এখানে খুব দুর্ভোগে আছি। আমরা বরিশালে যাবো। কুয়াশা ও তীব্র শীতে খুব কষ্ট করছি ঘাট এলাকায়।‘

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ডিজিএম শাহ মোহাম্মদ নেওয়াজ জানান, ‘এই নৌরুটগুলোতে ২৭টি ফেরি চলাচল করে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯


Follow Us