• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৪:২৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

স্কুল থেকে ফেরা হলো না শিশু জান্নাতুলের, মোটরসাইকেলের ধাক্কায় নিহত

৯ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫:১২

স্কুল থেকে ফেরা হলো না শিশু জান্নাতুলের, মোটরসাইকেলের ধাক্কায় নিহত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতুল সুরা নামে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

Ad

৯ ডিসেম্বর শনিবার দুপুরে পেকুয়া সদর ইউনিয়নের গোঁয়াখালী মাতবর পাড়া এলাকায় দুর্ঘটনার ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত শিশু একই এলাকার প্রবাসী মো. সোলেমানের মেয়ে ও পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, দুপুরে শিশু জন্নাতুল সুরা তারা বিদ্যাপিঠ পূর্ব গোঁয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়িতে ফিরছিলেন। ওই সময় মগনামা ইউনিয়নের শরৎঘোনার বাসিন্দা ইব্রাহিম নামে এক মোটরসাইকেল চালক ওই সড়কে শিশুটিকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আহত হয়।

পরে ওই মোটরসাইকেল চালক আহত অবস্থায় শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া সদর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আজিম শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে শিশুকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে ডাক্তার মৃত ঘোষণা করেন। তবে মোটরসাইকেল চালক পলাতক রয়েছে বলে জানান।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস জানান, একটি বাচ্চা মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫



Follow Us