• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৩৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

৭ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৬:৪১

পার্বতীপুরে নিয়োগ পরীক্ষা জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। ৬ ডিসেম্বর বুধবার গভীর রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

Ad

৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

Ad
Ad

আটকরা হলো, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কিশমত বটতলা খুটামারা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (১৯) ও একই এলাকার মোবারক হোসাইনের ছেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহী আবুল কালাম আজাদ (২০)।

পুলিশ জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্বতীপুর শহরের সিঙ্গারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ৯টি ব্লুটুথ ডিভাইস, ৯টি মাইক স্পাই ইয়ারফোন, ৩টি মোবাইল ফোন, স্পাই ইয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে পার্বতীপুর থানার ওসি আবুল হাসনাত খানসহ আভিযানিক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষায় এসব ডিভাইস ব্যবহৃত হতো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us