• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পর্যটক দম্পতির মৃত্যু

৩ ডিসেম্বর ২০২৩ দুপুর ০২:০৭:৩৪

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পর্যটক দম্পতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে পর্যটক দম্পতির মরদেহ উদ্ধার করেছে সি-সেইফ লাইফগার্ড কর্মীরা।  ৩ ডিসেম্বর রোববার সকাল সোয়া দশটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Ad

নিহতরা হলেন, নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে বকুল ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সুমি।

Ad
Ad

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের উপ-পরিদর্শক চাঁন মিয়া ও এডিএম মো. ইয়ামিন হোসেন।

হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, শনিবার সকাল ৯টা ৪০ এ তারা দু’জন আমাদের ৩২৭ নম্বর কক্ষটি ভাড়া নেন। রোববার সকালে গোসলের উদ্দেশ্যে দু’জন সৈকতে নামেন। কয়েক ঘন্টা পরও ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সী-সেইফের লাইফগার্ড সুপার ভাইজার ওসমান গণি বলেন, রোববার সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান দু’জনের মরদেহ উদ্ধার করেছে। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us