• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৭:৪১:১৮ (12-May-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ২টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

২ ডিসেম্বর ২০২৩ বিকাল ০৩:৫২:৫০

মেহেরপুরে ২টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে একটি বাড়ির ছাদ থেকে দু’টি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

২ ডিসেম্বর শনিবার দুপুর ১ টায় সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তারের ছেলে মিঠুনের বাড়ির ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় বোমা সাদৃশ্য বস্তু দু’টি উদ্ধার করা হয়।

Ad
Ad

র‌্যাব সুত্রে জানা যায়, পিরোজপুর গ্রামের সাত্তারের ছেলে মিঠুনের বাড়ির ছাদে একটি ব্যাগের মধ্যে লালটেপ দিয়ে মড়ানো দু’টি বোমা সাদৃশ্য বস্তু রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেগুলো উদ্ধার করা হয়।

Ad

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ভয়ভীতি দেখানোর জন্য সাদৃশ্য বস্তু রাখতে পারে। এতে আতংকিত হওয়ার কিছু নেই।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
১২ মে ২০২৬ সকাল ০৭:২১:৩৪









Follow Us