• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৮:০২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন

২৮ নভেম্বর ২০২৩ রাত ০৯:৫২:০১

গাজীপুরে পেট্রোল ঢেলে ট্রাকে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে মহানগরীর দাখিনখান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Ad

স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে কয়েকজন যুবক দাখিনখান সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি খালি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Ad
Ad

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সামাদ মিয়া জানান, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল ইসলাম জানান, সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ট্রাকে আগুন নাশকতার কারণে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


Follow Us