• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৩৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লার ২ উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

২৮ নভেম্বর ২০২৩ দুপুর ০১:১৩:০৯

কুমিল্লার ২ উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ২ উপজেলা ব্রাহ্মণপাড়া ও দাউদকান্দিতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। ২৭ নভেম্বর সোমবার দুপুরে এ দুর্ঘটনা দুটি ঘটে।

Ad

নিহত ২ শিশু হলো, ব্রাহ্মনপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন বনানী এলাকার প্রবাসী শামসুল আলমের মেয়ে সিনথিয়া আক্তার (২) ও একই এলাকার হাসান মিয়ার মেয়ে হাসিবা আক্তার (২)। তারা ২জন আপন চাচাতো বোন।

Ad
Ad

অপরদিকে ২৭ নভেম্বর সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে সাহিদুল হক (৪) নামের ১ শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার ওয়াছেক হকের ছেলে।

স্থানীয় সাংবাদিক মিজানুর রহমান ও মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলতে যায় সিনথিয়া ও হাসিবা। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির উত্তর পাশে পুকুরে গিয়ে দেখেন সিনথিয়া ও হাসিবা পানিতে ভাসছে। এসময় স্বজনরা দুই শিশুকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি ও ব্রাহ্মনপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়টি আমাদের জানা নেই। এ ঘটনায় কেউ কোনো অভিযোগও করেনি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us