• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৫৪:৩৩ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য বিভাগের অভিযানে ভেজাল ললীপপ জব্দ

১৮ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৩:১৪

কাপ্তাইয়ে নিরাপদ  খাদ্য বিভাগের অভিযানে ভেজাল ললীপপ জব্দ

রাজস্থলী (কাপ্তাই) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য বিভাগের অভিযানে রঙ মেশানো ললীপপ জব্দ করা হয়েছে। ১৮ নভেম্বর শনিবার কাপ্তাইয়ের কেপিএম বারঘোনা এলাকায় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ কয়েকটি দোকান পরিদর্শন করেন।

এসময় একটি দোকানে রঙমিশ্রিত ললীপপ জব্দ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়।

নিরাপদ খাদ্য পরিদর্শক ইলিয়াস জানান, রুটিন অনুযায়ী আমরা বাজার পরিদর্শন করি। এসময় একটি দোকানে সন্দেহজনক রঙ মেশানো বেশ কিছু ললীপপ বিক্রি করতে দেখে, তা জব্দ করে ল্যাবে পরীক্ষা জন্য নিয়ে আসা হয়েছে।

যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে নিরাপদ খাদ্য আইনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
২৮ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪







Follow Us