• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১১:০৭:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তফসিলের প্রতিবাদে ভোলায় বিজেপির বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা

১৮ নভেম্বর ২০২৩ বিকাল ০৫:২৯:২১

তফসিলের প্রতিবাদে ভোলায় বিজেপির বিক্ষোভ মিছিল, পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার: গণবিরোধী তফসিল বাতিল এবং তত্বাবধায়ক সরকারের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। ১৮ নভেম্বর শনিবার বেলা সাড়ে ৩ টায় এ বিক্ষোভ মিছিল করে জেলা বিজেপি। বিজেপি আয়োজিত বিক্ষোভ মিছিলটিতে পুলিশ বাঁধা প্রদান করে বলে জনায় বিজিপি।

Ad

ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লার নেতৃত্বে ভোলা নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গেলে পুলিশ মিছিলটিতে বাঁধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা সেখানে দাড়িয়েই বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ করে।

Ad
Ad

এ সময় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা বিজিপি সহ-সভাপতি মো. আলাউদ্দিন মাস্টার, সম্পাদক আবুল বশার বুলবুল, জেলা যুব সংহতির আহ্বায়ক নূরে আলম ছিদ্দিকি টিটু, জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি গোলাম হোসেন, সম্পাদক মো. নাজিমুদ্দিন, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মানস ঘোষ শান্ত, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো. শাজাহান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর নেতৃত্বে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি শক্তিশালী ও শান্তিপ্রিয় দল। আজকের এই বিক্ষোভে দাড়িয়ে বলতে চাই অনতিবিলম্বে এই গণবিরোধী তফসিল বাতিল করে একটি গ্রহনযোগ্য সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us