• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৩১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

টেকনাফে বাড়ির দেওয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

১৭ নভেম্বর ২০২৩ সকাল ১০:৪২:১১

টেকনাফে বাড়ির দেওয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে বাড়ির মাটির দেওয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন মহিলা ও ১ জন পুরুষ। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

মৃতরা হলেন ওই এলাকার মোহাম্মদ ফকিরে স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

Ad
Ad

স্থানীয়রা জানান, রাতে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে প্রচুর বৃষ্টি হয়। ফলে বাড়ির মাটির দেওয়াল ধসে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী ঘটনা স্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধারের সহযোগিতা করেন এবং নগদ অর্থ ও চাল বিতরণ করেন।

মৃতদের প্রতি শোক জানিয়ে তিনি বলেন, আমার পক্ষ থেকে তাদের জন্য দাফন-কাফনসহ সব ধরনের সহযোগিতা করছি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে তাদের দাফন-কাফনের জন্য প্রথমিকভাবে নগদ ৫ হাজার টাকা দিয়েছি। পরে আরও ২০ হাজার টাকা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us